Thursday, June 1, 2023

বাক্য সংকোচন


  1. অনুচিত বল প্রয়োগকারী- হঠকারী।
  2. যা আগে থেকে জানা যায় না- হঠাৎ।
  3. যে হরেক রকম কথা বলে- হরবোলা।
  4. ঘরের অভাব / ঘর নেই যার- হাঘর।
  5. ঘর নেই যার- হাঘরে।
  6. যে হাট করে- হাটুরে।
  7. যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে- হাতুড়ে।
  8. হৃদয় সম্পর্কিত- হার্দিক।
  9. বার বার পানিতে ডুবে যাওয়া ও ভেসে ওঠা- হাবুডুবু।
  10. যার ভাতের অভাব- হাভাতে।
  11. যে নিজেকে বড় মনে করে- হামবড়া।
  12. গরুর ডাক- হাম্বা।
  13. বাঘের ডাক- হালুম।
  14. যে হিত কামনা করে- হিতৈষী  [হিত- welfare]
  15. হিত সাধন করার ইচ্ছা- হিতৈষিতা।
  16. হিরণ্য দ্বারা নির্মিত- হিরন্ময়   [হিরণ্য- gold]
  17. যে হিংসা করে- হিংসুক।
  18. যে নিজেকে হীন মনে করে- হীনমন্য।
  19. ষাট বছর পূর্তির অনুষ্ঠান / ষাট বছর পূর্ণ হওয়া উপলক্ষে উৎসবকে বলে-  হীরকজয়ন্তী।
  20. শিয়ালের ডাক- হুক্কাহুয়া।
  21. বীরের ধবনি- হুঙ্কার।
  22. বানরের ডাক- হুপ।
  23. যার পুঁজি হৃত (চুরি) হয়েছে- হৃতপুঁজি।
  24. যার সর্বস্ব হৃত (চুরি) হয়েছে- হৃতসর্বস্ব।
  25. হৃদয়ের প্রীতিকর- হৃদ্য।
  26. যা হৃদয় বিদীর্ণ করে- হৃদয়বিদারক / হৃদয়বিদারী।
  27. ঘোড়ার ডাক- হ্রেষা।
  28. হেমন্তে জাত- হৈমন্তিক।

পানি সংক্রান্ত
অশ্রু- চোখ থেকে বেরোলে তো
আতর- ফুল থেকে বেরোলে তো
ঘাম- শরীর থেকে বেরোলে তো
চরণামৃত- চরণ (পা) থেকে বেরোলে তো
জীবন- সীমার মধ্যে থাকলে তো
নদী- বহিতে শুরু করলে তো
প্রলয়- সীমা ভেঙে দিলে তো
বরফ- যদি পড়ে গিয়ে জমে যায়
বাষ্প- আকাশের দিকে উঠলে
বৃষ্টি- পানি আকাশ থেকে পড়লে
শিশির- ফুলের উপর থাকলে তো
শিলাবৃষ্টি- যদি জমে গিয়ে পড়ে তো
হ্রদ- বিশাল জায়গায় আটকা পড়লে


    No comments:

    Post a Comment

    বাক্য সংকোচন

    অনুচিত বল প্রয়োগকারী- হঠকারী। যা আগে থেকে জানা যায় না- হঠাৎ। যে হরেক রকম কথা বলে- হরবোলা। ঘরের অভাব / ঘর নেই যার- হাঘর। ঘর নেই যার- হাঘরে।...